শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর কর্মসূচি উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির খাবার বিতরণ
- আপডেট সময় : 04:14:54 pm, Friday, 30 May 2025 159 300 বার পড়া হয়েছে

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপি দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ তাঁর বক্তব্যে বলেন ‘
কৃষি ও শিল্পে বিপ্লব, খাল খনন ও বৃক্ষরোপণ, শিক্ষা ও প্রশাসন সংস্কার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা, সরকারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, এবং প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারে গণআকাঙ্ক্ষার প্রতিফলন,প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়া রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত, এক অমোচনীয় চিহ্ন। মাত্র চার বছরে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন চার দশকের চেয়েও বেশি যা আজও ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়”।


























