সাতক্ষীরা 10:37 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

লিডার্স-এর সহায়তায় শ্যামনগরে মহিলা বিষয়ক অফিসের সেবা নিয়ে গণশুনানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:32:47 am, Wednesday, 24 September 2025 233 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা কার্যক্রম নিয়ে উপকারভোগীদের সাথে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের আয়োজন এবং লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে আড়পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক ও উপকারভোগীরা অংশ নেন।

গণশুনানির সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি. এম. আব্দুর রউফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। তিনি বলেন, “মহিলা বিষয়ক অফিস থেকে নারীদের জন্য ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ মোট ১২ প্রকার সেবা দেওয়া হয়ে থাকে। সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা, ইউনিয়ন পরিষদের সদস্য উমা রানী মল্লিক, মাহতাব উদ্দিন ও মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেস ক্লাবের সম্পাদক হুদা মালীসহ CREA প্রকল্পের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপকারভোগীরা সেবা পেতে বিভিন্ন জটিলতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন এবং তা নিরসনের দাবি জানান। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশ্বাস দেন, সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

লিডার্স-এর সহায়তায় শ্যামনগরে মহিলা বিষয়ক অফিসের সেবা নিয়ে গণশুনানি

আপডেট সময় : 12:32:47 am, Wednesday, 24 September 2025