সংবাদ শিরোনাম ::
মোঃ আব্দুর রহিম বাবু দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সহ-সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 01:15:16 am, Monday, 25 August 2025 304 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রহিম বাবু দৈনিক সাতক্ষীরা কণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।
মোঃ আব্দুর রহিম বাবু ব্যবসার পাশাপাশি শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সহায়তা করা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
তিনি সততা, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি তার আন্তরিকতা নতুন দায়িত্ব পালনে আরও সমৃদ্ধ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























