মাদক-জুয়া-ছিনতাই রোধে কঠোর বার্তা সাতক্ষীরা এসপির
- আপডেট সময় : 11:13:08 pm, Wednesday, 7 January 2026 145 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মাদক, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) কলারোয়া উপজেলার কাজীরহাট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পুলিশ–জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, “বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। অপরাধমুক্ত, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ডিআইও-১ (ডিএসবি) এসএম আব্দুল আলীমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
























