মাদক ও মামলার পলাতক ধরতে সফল সাতক্ষীরা সদর থানা পুলিশ, গ্রেপ্তার ৭
- আপডেট সময় : 10:33:41 pm, Wednesday, 7 January 2026 122 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে পৃথক অভিযানে মাদক ও মামলার পলাতকসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও সনোবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে শেখ আবিদ হাসান (৪৮), পিতা- শেখ মাহামুদ হাসান, সাং- সুলতানপুর, থানা ও জেলা- সাতক্ষীরা’কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১টি খেলনা পিস্তল, ২টি এয়ারগান এবং এয়ারগানের ৫২টি গুলি উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আজিজুল, পিতা- মোঃ ওয়াজেদ আলী, সাং- ঘুড্ডরে ডাঙ্গী, থানা- সাতক্ষীরা সদর; হীরক মণ্ডল (১৯), পিতা- অরুণ মণ্ডল, সাং- নাটানা, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা (বর্তমানে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় ভাড়াটিয়া) এবং মোঃ ইসমাইল হোসেন বাবু, পিতা- আব্দুল মজিদ, সাং- কুখরালী, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
























