সাতক্ষীরা 1:08 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ভোমরা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:03:41 pm, Monday, 20 January 2025 418 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলীপুর ঢালীপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আলিমুদ্দীন গাজিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জানুয়ারী সোমবার সকালে সদর উপজেলার লক্ষীদাঁড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনারুদ্দীন গাজির ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভোমরার ব্যবসায়ী আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ ব্যবসায়িক কাজে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরার দুটি ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে তারা মোটরসাইকেলে ভোমরায় যাচ্ছিলেন।

একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিযে যাওয়ার সময় স্থানীয় জনতা মেহেদী হাসান মুন্না নামের একজন ছিনতাইকারীকে আটক করে।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় আমির হামজা বাদি হয়ে মুন্না, রফিক, আরাফাত ও আলীমুদ্দীন গাজীকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও জানান, মুন্না ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

গত রোববার মামলার অন্যতম আসামি রফিককে সদর থানার কুচপুকুর এলাকা থেকে লুণ্ঠিত প্রায় ৪ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

অপরদিকে অপর আসামি আরাফাত হোসেন গত রোববার আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামী আলিমুদ্দীন গাজীকে আদালতে প্রেরণ ও রিমান্ডে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

ভোমরা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তার

আপডেট সময় : 10:03:41 pm, Monday, 20 January 2025