সাতক্ষীরা 11:08 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:39:39 pm, Wednesday, 28 January 2026 215 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :বাড়ির উঠোনে দাঁড়িয়ে খোলামেলা কথা, কারও হাতে লিফলেট, কারও মুখে প্রাণখোলা হাসি—ভোট চাইতে গিয়ে এমনই উৎসবমুখর দৃশ্যের দেখা মিলেছে সাতক্ষীরার বিভিন্ন পাড়া-মহল্লায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে নেমে ভোটারদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় ফ্যামিলি কার্ড-সহ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এবং ভোটারদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করা হয়।
গণসংযোগকালে অনেক ভোটার বলেন, দেশে আবার গণতন্ত্র দরকার—আমরা ভোট দেব ধানের শীষে। সাধারণ মানুষের এমন প্রত্যাশা ও সমর্থনে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরাও আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। কর্মসূচিতে নারীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, নাজমা ইসলাম, লুতফুর রহমান লতাসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’

আপডেট সময় : 10:39:39 pm, Wednesday, 28 January 2026