সাতক্ষীরা 1:24 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ব্রহ্মরাজপুরের শাল্যে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:15:40 pm, Thursday, 8 January 2026 108 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্যে গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমান (৬৯)-এর জানাজা নামাজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, দেশবরেণ্য বক্তা হাফেজ রফিকুল ইসলাম, মরহুমের ভাই মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কবির হোসেনসহ অন্যান্যরা। তারা মরহুমের দ্বীনি জীবন, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন ১ নম্বর শাল্যে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ব্রহ্মরাজপুরের শাল্যে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : 11:15:40 pm, Thursday, 8 January 2026