বেলঘড়িয়া-নামুইট রোডে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাগবজরের মুহুরি শরিফুল
- আপডেট সময় : 09:05:21 pm, Sunday, 1 June 2025 158 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ সকালে বেলঘড়িয়া-নামুইট রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাগবজর এলাকার মুহুরি শরিফুল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তার পাশে খড় ও ধান গাদা করে রাখার কারণে রাস্তার এক পাশ সংকুচিত হয়ে পড়েছিল। ওই গাদা পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেলে থাকা মুহুরি শরিফুল ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তায় এভাবে খড় ও ধান ফেলে রাখা প্রতিনিয়ত চলাচলে বাধা সৃষ্টি করছে এবং প্রশাসনের নজরের বাইরে থাকায় এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা আর না ঘটে।






























