সাতক্ষীরা 1:29 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বি.ডি.এফ প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:24:20 pm, Saturday, 27 June 2026 107 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:বি.ডি.এফ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২৬ জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।
সভায় সাধারণ সম্পাদক গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সভাপতি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে এস এম ইসমাইল হোসেন-কে আহ্বায়ক, মুকুল হোসেন-কে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুল-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় বক্তারা বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বি.ডি.এফ প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : 10:24:20 pm, Saturday, 27 June 2026