বালুইগাছায় বাইতুন নূর জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি রজব আলী, সম্পাদক শফিকুল ইসলাম
- আপডেট সময় : 11:09:18 pm, Friday, 30 May 2025 136 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের দুই বছর মেয়াদি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ মে) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: রজব আলী সরদার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো: শফিকুল ইসলাম শফি থান্দার।
সভায় উপদেষ্টা কমিটির সভাপতি মো: হামিদ থান্দার এবং সম্পাদক মো: সিরাজুল থান্দার এর সম্মতিক্রমে পূর্ণাঙ্গ ১৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মো: রাজ্জাক থান্দার
সহ-সাধারণ সম্পাদক: মো: মান্নান গাইন
কোষাধ্যক্ষ: মো: আব্দুল বারী থান্দার
সহ-কোষাধ্যক্ষ: হাফেজ শাহিদুল সরদার
কার্যনির্বাহী সদস্য: মো: মনিরুল সরদার
সাধারণ সদস্য: মো: হাফিজুল গাজী, মো: বাবু সরদার, মো: মাহবর সরদার, মো: আব্দুল্লাহ সরদার, আ: হাকিম গাইন, মো: আইয়ুব আলী থান্দার, মো: নজরুল থান্দার, মো: নবিরুল থান্দার, মো: মুহাম্মদ মালী ও মো: মোস্তফা সরদার
নতুন কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই মহতী কার্যক্রমে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


























