সাতক্ষীরা 1:00 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বালিথায় গ্যাসট্যাবলেট খেয়ে সাইদ নামের এক ব্যক্তির আত্মহত্যা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:55:50 pm, Saturday, 13 September 2025 334 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা মাঠপাড়ার সাইদ সরদার @কালু(৩০) নামক এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

জানা গেছে, বালিথা মাঠপাড়ার মৃত লোকমান সরদারের পুত্র ৩সন্তানের জনক সাইদ @কালু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী আছিরোন বিবির উপর অভিমান করে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এদিকে নিহতের বড় ভাই মাসুম সরদার জানান,আমার ভাই ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি তার মাথায় সমস্যা হচ্ছিল। এছাড়া অভাবের কারণে সে খুব চাপে ছিল। হয়তো সেকারণে আত্মহত্যা করতে পারে। অপরদিকে, তার স্ত্রী আছিরোন বিবি জানান- ৩দিন আগে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল কিন্তু তা মিটে গেছে। সে কাল রাত থেকে একেক সময় একেক রকম কথাবার্তা বলছিল। সকালে আমাকে দোকানে পাঠিয়ে সে ঘরের ভিতর গ্যাস ট্যাবলেট খেয়েছে। আমি দোকান থেকে এসে দেখি তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন আমার স্বামী আমকে বলে- সে আর বাঁচবে না।তখন আমি ডাক চিৎকার দিলে আমার ভাসুরসহ স্থানীয় লোকজন এসে সদর হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।এঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই ইব্রাহিম মোল্লা জানান – নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি,থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তার মৃত্যুতে এলাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বালিথায় গ্যাসট্যাবলেট খেয়ে সাইদ নামের এক ব্যক্তির আত্মহত্যা 

আপডেট সময় : 06:55:50 pm, Saturday, 13 September 2025