বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অনিয়ম অভিযোগে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ, পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত
- আপডেট সময় : 11:15:49 pm, Sunday, 23 November 2025 226 300 বার পড়া হয়েছে

বিস্তারিত সংবাদ:বাংলাদেশ বার কাউন্সিল ২৫-১০-২০২৪ তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৮-০৬-২০২৫ তারিখে ঘোষিত লিখিত পরীক্ষার ফলাফলে মোট ৯৭১ জন প্রার্থী উত্তীর্ণ হন। তবে ফল প্রকাশের পর বিভিন্ন প্রার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বার কাউন্সিলে অভিযোগ জমা পড়ে—মূলত উত্তরপত্র মূল্যায়নে অসঙ্গতি, ভুল সাবজেক্টে নম্বর প্রদানসহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।
এ পরিস্থিতিতে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি প্রাপ্ত অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত করে আবিষ্কার করে যে কিছু কপিতে নম্বর প্রদান ও বিষয়ভিত্তিক বণ্টনে অসঙ্গতি ছিল। কমিটির পর্যবেক্ষণে দেখা যায়, অভিযোগকারীদের প্রায় ৮২ শতাংশের কপিতেই উত্তর মূল্যায়নে বিভিন্ন মাত্রায় ভুল পাওয়া গেছে।
তদন্ত শেষে এনরোলমেন্ট কমিটি সুপারিশ করে—যে সকল প্রার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন, তাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করতে হবে। এই সুপারিশ অনুমোদন করে বার কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে ১১-১১-২০২৫ তারিখের বৈঠকের সমন্বয়ে পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে, আগামী ২৯-১১-২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক (Viva) পরীক্ষার জন্য এমসিকিউ (MCQ) পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার সময়সূচি ও আরও বিস্তারিত তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে সই করেন এনরোলমেন্ট কমিটির পরিচালক মোহাম্মদ কামাল হোসেন নিক্সন (জেলা ও দায়রা জজ), বাংলাদেশ বার কাউন্সিল
























