সাতক্ষীরা 3:24 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বাগেরহাটে চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা মিঠুল রক্তাক্ত জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:14:06 pm, Sunday, 1 June 2025 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বাগেরহাট প্রতিনিধি:১ জুন ২০২৫, রবিবার বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট গ্রামে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা মিঠুল (৪২)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ মে) সকাল ১১টায় মুক্ষাইট এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী ওলি (৪২), আসলাম (৩৮), মিলন (৪০), আলামিন (৩৮), হেলাল (৩৫), জাফর (৪৫)সহ ৭–৮ জন বাবুরহাট বাজারের পাঁচজন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়।

ঘটনার পর জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম. এ. সালামের দৃষ্টি আকর্ষণ করা হলে, তার নির্দেশে গোটাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠুল এবং ১ নম্বর ওয়ার্ডের সভাপতি কামালসহ প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী দোকানগুলো খুলে দিতে যান।

সেই সময় চিহ্নিত সন্ত্রাসীরা বিএনপি নেতা মিঠুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উপর্যুপরি কোপে তিনি রক্তাক্ত জখম হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুল জানান,

> “আমরা দোকান খুলে দিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, মুক্ষাইট গ্রামের মৃত ফিরোজ শাহীর কুলাঙ্গার পুত্র আসলাম আগে থেকেই আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একবার এম. এ. সালামের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল।

বাগেরহাট সদর হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডা. দেবনাথ তালুকদার রনি জানান,

> “মিঠুলের নাকের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার বা মঙ্গলবার তার অস্ত্রোপচার করা হবে।”

এদিকে হামলার সাথে জড়িত সন্ত্রাসী আলামিনকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বাগেরহাটে চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা মিঠুল রক্তাক্ত জখম

আপডেট সময় : 09:14:06 pm, Sunday, 1 June 2025