সাতক্ষীরা 1:43 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের মনোনয়নপত্র বৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:27:48 pm, Saturday, 3 January 2026 156 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্ধারিত সময় ও বিধি অনুসরণ করে গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম শাহেদ নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের জনগণের প্রত্যাশা ও অধিকারকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। সদর ও দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
শফিকুল ইসলাম শাহেদ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথাও জানান তিনি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা-২ আসনে এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এ সময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি
( এলডিপির) স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় : 09:27:48 pm, Saturday, 3 January 2026