বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, ২০ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : 08:39:47 pm, Wednesday, 25 February 2026 181 300 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। অভিযোগ রয়েছে, পরে বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় বরিশালের দুই জন পিপি ও তিন জন এপিপিসহ বিএনপির ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা-য় মামলাটি দায়ের করেন।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে এজলাসে এ ঘটনা ঘটে। জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ কয়েকজন প্রভাবশালী নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে আইনজীবীরা এজলাসে প্রবেশ করে হট্টগোল করেন বলে অভিযোগ উঠেছে।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম জানান, বিচারকাজে বাধা, এজলাসে বিশৃঙ্খলা ও হুমকির অভিযোগে মামলাটি দায়ের হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা-র ওসি আল মামুন ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহম্মেদ বাবলু জানিয়েছেন, গ্রেফতার ও মামলার প্রতিবাদে আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত
























