সাতক্ষীরা 1:52 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রেমের ফাঁদে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আত্মহত্যা, ৫ জনের বিরুদ্ধে এজাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:17:03 pm, Wednesday, 1 July 2026 132 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ,সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া এলাকায় এক তরুণীর আত্মহত্যার ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিহত রিমি আক্তার রিচি (১৯)-এর বাবা মো. কামরুল মোড়ল বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শেখ বিল্লাল হোসেন রাজ প্রেমের সম্পর্কের মাধ্যমে রিমি আক্তারকে বিয়ের আশ্বাস দেন। পরে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সাতক্ষীরার একটি নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর অভিযুক্তরা রিমিকে নিজেদের বাড়িতে না তুলে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও তার পরিবারের সদস্যরা রিমির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন এবং তালাকের হুমকি দিতে থাকেন।
বাদীর দাবি, ২৬ জুন ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে স্বামী মোবাইল ফোনে রিমিকে গালিগালাজ ও অপমান করেন এবং আত্মহত্যার জন্য প্ররোচিত করেন। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে রিমি ভাড়া বাসার একটি কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
পরে সকাল প্রায় ১১টার দিকে পরিবারের সদস্যরা ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা মো. কামরুল মোড়ল স্বামীসহ পাঁচজনকে আত্মহত্যায় প্ররোচনা ও মানসিক নির্যাতনের জন্য দায়ী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রেমের ফাঁদে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আত্মহত্যা, ৫ জনের বিরুদ্ধে এজাহার

আপডেট সময় : 04:17:03 pm, Wednesday, 1 July 2026