সাতক্ষীরা 10:30 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

প্রধানমন্ত্রীর বরাদ্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামতে পরিদর্শনে করলেন আব্দুর রউফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:50:17 pm, Thursday, 9 April 2026 139 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা সদরের ভোমরা ও দেবহাটা উপজেলার পারুলিয়া সংযোগ সড়কের শাকরা-কোমরপুর এলাকায় অবস্থিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির নাজুক অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছিল। অবশেষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ব্রিজটি সংস্কারের জন্য ৬ লাখ ৫২ হাজার ৮৭৪ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

সম্প্রতি এই বরাদ্দকৃত কাজের অগ্রগতি ও বাস্তব অবস্থা পরিদর্শনে সরেজমিনে যান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি ব্রিজটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, এই ব্রিজটি ভোমরা স্থলবন্দরসহ আশপাশের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও ব্যবসায়ীদের জন্য এটি গুরুত্বপূর্ণ পথ। ব্রিজটির দুরবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
তারা দ্রুত ও টেকসইভাবে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সাথে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বানও জানান স্থানীয়রা।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, খুব শিগগিরই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

প্রধানমন্ত্রীর বরাদ্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামতে পরিদর্শনে করলেন আব্দুর রউফ

আপডেট সময় : 01:50:17 pm, Thursday, 9 April 2026