পিওর ক্রপস লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ইফতার সামগ্রী ও নতুন পোশাক বিতরণ
- আপডেট সময় : 11:42:20 pm, Friday, 28 March 2025 216 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পিওর ক্রপস লিমিটেড বাংলাদেশের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২৮ মার্চ শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত পিওর ক্রপস কোম্পানি লিমিটেড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মোঃ সালেহ এর পক্ষ থেকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।পিওর ক্রপস লিমিটেড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মোঃ সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কৃষক কণ্ঠের সম্পাদক ও প্রকাশক এড. এটিএম খায়রুল বাশার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, কামরুজ্জামান রাসেল, ডা:মহিদার রহমান, আবুল কালাম ও সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা কালীন সভাপতি মোঃ আব্দুল ওহাবসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।


























