সাতক্ষীরা 3:58 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পরিবেশ ও বাণিজ্যিক গুরুত্বে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:47:38 pm, Tuesday, 20 January 2026 228 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক: পরিবেশগত গুরুত্ব, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক কার্যক্রমের প্রসার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে প্রশাসনিকভাবে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে নিকারের প্রথম সভা।
সভা শেষে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। জেলার মধ্যে অবস্থিত সুন্দরবন শুধু জাতীয় নয়, আন্তর্জাতিকভাবেও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ একটি সম্পদ। পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ভোমরা স্থলবন্দর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
প্রেস সচিব আরও জানান, সভায় অতীতের বিভিন্ন সময় সাতক্ষীরা অঞ্চলের মানুষ যে নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছিল, সে বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এ ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার ফলে সাতক্ষীরায় প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার এবং সরকারি সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পরিবেশ ও বাণিজ্যিক গুরুত্বে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা

আপডেট সময় : 11:47:38 pm, Tuesday, 20 January 2026