সাতক্ষীরা 2:21 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

নেতৃত্ব, সাহস ও প্রেরণায় স্মরণীয় শহীদ আমিনুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:07:03 pm, Monday, 27 April 2026 227 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুল ইসলাম :সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃতি সন্তান আমিনুর রহমান ১৯৮৭ সালের ১২ সেপ্টেম্বর এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১২ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ১১তম। শৈশব থেকেই তিনি মেধাবী, শান্ত ও চিন্তাশীল স্বভাবের ছিলেন।
তার শিক্ষাজীবনের সূচনা হয় রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে নবযুগ শিক্ষা সোপান থেকে ২০০২ সালে এসএসসি এবং শ্যামনগর সরকারি মুহসীন কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি সম্পন্ন করেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ২০০৯ সালে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ২০১১ সালে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি সাতক্ষীরা ল’ কলেজে আইন বিষয়ে অধ্যয়নরত ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন। ধাপে ধাপে তিনি উপশাখা, থানা, কলেজ ও শহর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের বর্ণনায় তিনি ছিলেন দায়িত্বশীল, পরিশ্রমী এবং আদর্শনিষ্ঠ একজন সংগঠক।
সহকর্মীরা জানান, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং কর্মীদের সাহস জোগাতেন। তার বক্তব্য ও দিকনির্দেশনা সংগঠনের কর্মীদের মাঝে সবসময় নতুন প্রেরণা সৃষ্টি করত।
সাতক্ষীরা শহর শাখার তৎকালীন সভাপতি মোঃ আবু তালেব স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্রশিবিরের কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজীসহ একটি প্রতিনিধি দল সাতক্ষীরায় সাংগঠনিক সফরে আসেন। সফরের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কর্মসূচি চলছিল।
তিনি বলেন, বিকেলের দিকে কামালনগর এলাকার একটি মেসে অবস্থানকালে হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং ভেতরে থাকা সবাইকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়।
আবু তালেবের ভাষ্য অনুযায়ী, ওই সময় আমিনুর রহমানসহ সবাইকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তিনি দেখতে পান আমিনুর রহমান গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। একই ঘটনায় উপস্থিত অন্যান্য দায়িত্বশীলদেরও পায়ে গুলি করে আহত করা হয়।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এটিকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে উল্লেখ করা হয় এবং শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমান নিহত হন বলে জানানো হয়।
আমিনুর রহমানের মৃত্যুতে সাতক্ষীরায় গভীর শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি আজও স্মরণীয় হয়ে আছেন তার নেতৃত্ব, সাহস এবং সাংগঠনিক নিষ্ঠার কারণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নেতৃত্ব, সাহস ও প্রেরণায় স্মরণীয় শহীদ আমিনুর রহমান

আপডেট সময় : 09:07:03 pm, Monday, 27 April 2026