সাতক্ষীরা 12:43 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:03:33 pm, Sunday, 17 November 2024 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ বেল্লাল হোসাইন নাঈম:নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জা‌নান। গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে।

রোববার (১৭ নভেম্বর) বিকা‌লে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকা‌রের উ‌দ্দে‌শ্যে বুৃৃলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন তা‌দের সুচিকিৎসায় আরো কার্যকর ভূ‌মিকা নেয়ার আহ্বান জানান।

মির্জা ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুল ইসলাম নীরব।

এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে খাদ্য ও পুষ্ঠিবিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ডা, আব্দুজ জা‌হের, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী ও মির্জা ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি ‌মোহাম্মদ আবেদ আলী।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর প্রকোপ কমা‌তে মশা নিধন কার্যক্রম আরো জোরদার কর‌তে অন্তর্বর্তী সরকা‌রের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু

আপডেট সময় : 09:03:33 pm, Sunday, 17 November 2024