সাতক্ষীরা 10:30 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পেলেন জি এম আইয়ুব আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:38:35 pm, Tuesday, 23 June 2026 93 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস,এম মোস্তাফিজুর রহমান:আশাশুনি উপজেলার নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় জ্যৈষ্ঠতার ভিত্তিতে জি এম আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামনন্দ কুন্ডুর নেতৃত্বে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত সুপার জি এম আইয়ুব আলী দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন,এই দায়িত্ব আমার জন্য সম্মানের, পাশাপাশি একটি বড় দায়িত্বও। “মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন,শিক্ষার্থীদের পাঠদানে আরও গতিশীলতা আনা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সহযোগিতা কামনা করছি।”

এদিকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন,তাঁর নেতৃত্বে নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসা শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
অভিনন্দন ও শুভকামনা রইল ভারপ্রাপ্ত সুপার জি এম আইয়ুব আলীর জন্য।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নাংলা ডিজি কপোতাক্ষ দাখিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পেলেন জি এম আইয়ুব আলী

আপডেট সময় : 07:38:35 pm, Tuesday, 23 June 2026