সাতক্ষীরা 2:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নলতায় দিনদুপুরে মোটরসাইকেল চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল পেশাদার চোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:30:15 pm, Friday, 4 July 2025 130 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় দিনদুপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার সহায়তায় হাতেনাতে এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে নলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি আবু বক্কর সিদ্দীক (৫৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িখালী গ্রামের মরহুম আরশাদ আলী গাজীর ছেলে। ঘটনাস্থল থেকে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে শহিদুল্যাহ গাজী (৩৩) নলতা ইউনিয়ন পরিষদের পাশে একটি কনফেকশনারীর দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো তিনি তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় আবু বক্কর সিদ্দীক মোটরসাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর শহিদুল্যাহ গাজী বাদী হয়ে কালিগঞ্জ থানায় আবু বক্কর সিদ্দীকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা (নং-৩) দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আবু বক্কর সিদ্দীক একজন পেশাদার মোটরসাইকেল চোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক সাতক্ষীরা কন্ঠ-2022
কারিগরি সহযোগিতায়ঃ থিমস সেলার
ভাষা চেঞ্জ করুন

নলতায় দিনদুপুরে মোটরসাইকেল চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল পেশাদার চোর

আপডেট সময় : 10:30:15 pm, Friday, 4 July 2025