নবীনগরে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : 04:59:13 pm, Tuesday, 27 January 2026 147 300 বার পড়া হয়েছে

নবীনগর উপজেলা প্রতিনিধি :“সব কথা সবার কথা”—এই অঙ্গীকারকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে চ্যানেল এস-এর নবীনগর উপজেলা দর্শক ফোরাম-এর উদ্যোগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে এবং দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস-এর নবীনগর প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা মো. আক্কাস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নোমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি মাহবুব আলম লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, মানবকণ্ঠের প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি সাফিউল আলম, দৈনিক শিরোমণি প্রতিনিধি আল আমিনসহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা চ্যানেল এস-এর পথচলার প্রথম বছর সফলভাবে সম্পন্ন করে দ্বিতীয় বছরে পদার্পণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, শুরু থেকেই চ্যানেল এস বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটির ভূমিকা প্রশংসনীয়।





























