সাতক্ষীরা 1:55 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:27:17 pm, Friday, 29 May 2026 182 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আবু সেলিমের সন্ধান ও সুস্থভাবে পরিবারে ফিরে আসার কামনায় এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) আছরের নামাজ শেষে আলিপুর চেকপোস্টস্থ ‘মসজিদে বিলাল’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এই জনপ্রিয় যুবনেতা। আজ তার নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৫ বছর পূর্ণ হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিখোঁজ আবু সেলিমের পিতা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন আবু সেলিমের দুই পুত্র রাদমির ইসলাম ও মো. সিয়াম হোসেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিলে বক্তারা আবেগঘন বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় দশক পার হয়ে গেলেও আজও পর্যন্ত আবু সেলিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, ২০১১ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গুম করা হয়। এরপর বহু বছর পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ তার কোনো খোঁজ দিতে পারেনি।
বক্তারা বলেন, “আবু সেলিম ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয়, ত্যাগী ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথি। একজন সন্তানের এমন নিখোঁজ থাকা একটি পরিবারের জন্য অসহনীয় কষ্ট ও অনিশ্চয়তার। পুরো এলাকাবাসী আজও এই ঘটনায় শোকাহত ও উদ্বিগ্ন।”
এসময় তারা দেশে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে অতীতে ঘটে যাওয়া সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং আবু সেলিমসহ সকল নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মিলাদ মাহফিল শেষে আবু সেলিমের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবু সেলিমের পিতা আলহাজ্ব আব্দুর রউফ অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
“হে আল্লাহ, আমার সন্তান আবু সেলিম জীবিত আছে না মারা গেছে আমরা জানি না। তুমি তো সব জানো। দয়া করে আমার সন্তানকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর যদি সে মারা গিয়ে থাকে, তবে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার মা আজও পথ চেয়ে বসে থাকে—কখন তার বাবা সেলিম ফিরে আসবে। আল্লাহ, তুমি এই মা-বাবার আশা পূরণ করো।”
মোনাজাত চলাকালে মসজিদের ভেতরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও চেয়ারম্যান আব্দুর রউফের একমাত্র পুত্র আবু সেলিমের সন্ধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল

আপডেট সময় : 11:27:17 pm, Friday, 29 May 2026