সাতক্ষীরা 1:20 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

তালা মির্জাপুর হিন্দুদের প্রতিমা বিসর্জনের খাল বিএনপি নেতার দখলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:49:32 pm, Saturday, 18 October 2025 175 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাবিবুলালাহ বাহার হাবিব :তালা উপজেলা ৪ কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফার ইন্ধনে তার আপন ছোট ভাই জাকারিয়ার বিরুদ্ধে হিন্দুদের প্রতিমা বিসর্জনের স্থান সরকারী খাল দখলের অভিযোগ উঠেছে। জাকারিয়া তালা উপজেলার মাহমুদ গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বড় ভাইয়ের (গোলাম মোস্তফা) প্রভাবে জাকারিয়াও এখন বিএনপির বড় নেতা। যার আরেক নাম ভূমি দস্যু ও দাঙ্গাবাজ জাকারিয়া।

সাধারণ মানুষ এবং প্রতিবেশীদের মাঝে জমি সংক্রান্ত দ্বন্দ্ব লাগানো যার কাজ। সুযোগ বুঝে উভয় পক্ষের কাছ থেকে দলীয় পরিচয়ের দোহাই দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ বানিজ্যের অভিযোগও রয়েছে এই জাকারিয়ার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী এই প্রতিবেদককে জানান, গত ৫ই আগষ্ট ২৪ এর পর এই জাকারিয়া নেতৃত্ব দিয়ে কুমিরা বাসস্টান্ড, কদমতলা, মির্জাপুর, মেলে­কবাড়ি ও সেনপুর বাজারের দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এলাকাবাসী আরো জানায়, ৫ই আগস্টের পর জাকারিয়া পরিকল্পিত ভাবে তাঁর লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী নিয়ে হিন্দুদের প্রতিমা বিসর্জনের স্থান সরকারী খাল দখল করে নেয়। জনসাধারণ বাধা দিলে তাদের জীবন নাশের হুমকি দেয়। একদিকে বড়ভাই বিএনপির বড় নেতা অন্যদিকে জাকারিয়ার হুঙ্কারে এলাকার লোক তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। এলাকাবাসী ভুমি দস্যু জাকারিয়ার আতঙ্কে অতিষ্ঠ। যে কারণে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিতেও ভয় পাচ্ছে।

সূত্রে জানা যায়, তালা উপজেলার মির্জাপুর মৌজার জে এল নাম্বার ৯৮, খতিয়ান নম্বর সাবেক ৮৫, হাল নাম্বার৭৮, দাগ নাম্বার ৬১৪ এর ৮৮ শতক অকৃষি জমির প্রকৃত মালিক রায় গিরিশ প্রসন্ন মুখোপাধ্যায়ের দুই ছেলে জগৎ প্রসন্ন মুখপাধ্যায় ও শৈলজা প্রসন্ন মুখপাধ্যায়। দীর্ঘ দিন ধরে এই অকৃষি জমি উন্মুক্ত থাকায় এলাকার সর্ব জনসাধারণ ভোগদখল বা ব্যবহার করে আসছে। এই অকৃষি খন্ড জমিটি মির্জাপুর শ্মশান ঘাটের খাল নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে সেটা ছিলো ডোবা। প্রকৃত মালিক ছিলো হিন্দু সম্প্রদায়। শত বছর ধরে এই ডোবায় মির্জাপুর এলাকার ১০ গ্রামের হিন্দু সম্প্রদায় প্রতিমা বিসর্জন দিয়ে আসছে। পরবর্তীতে এই মালিকানাধীন অকৃষি জমির মালিকানা বাংলাদেশ সরকারের অধীনে চলে যায়। যার দাগ নাম্বার ৩২৭ ও খতিয়ান নাম্বার- ১। জমির শ্রেণী প্রতিমা বিসর্জনের স্থান ও সর্ব জনসাধারণের ব্যবহার্য উলে­খ রয়েছে।

মির্জাপুর বাজার সংলগ্ন সরকারি ১ নং খতিয়ানভুক্ত খালে প্রাচীনকাল থেকে আশ পাশ এলাকার পানি নিষ্কাশন হয়ে আসছে। খাল একদিকে সরকারি সম্পত্তি, অন্যদিক বাজারসহ আশ পাশ এলাকার পানি নিস্কাশনের একটি প্রধান জলাধার। এ খাল ভরাট হলে এলাকার বৃহত্তর একটি অংশ মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে।

গত বছর ৫ই আগষ্টের পরপর‌ই এই খাল জবরদখলে নিয়ে মাছ চাষ শুরু করে ভুমি খেকো জাকারিয়া। এলাকার প্রচার করে বেড়াচ্ছে সে ১৯৮৮ সালে বেনামে ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে। সরকারি ডোবা দখলের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় ও এলাকার জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী খাল শ্রেনীভুক্ত ভুমি লিজ বা বন্দোবস্ত দেয়া সরকারি আইন বহির্ভূত। অন্যদিকে দশপল­ী শ্বশান কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তাপষ ঘোষ এ প্রতিবেদক বলেন, ১৯৮৮ সালে সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে থাকলে পরবর্তীতে আরএস মাঠ জরিপে সে কেন নিজ নামে মাঠ পর্চা ও রেকর্ড নিতে পারলো না? তিনি আরো বলেন, গত বছর কালি পুজার অনুষ্ঠানে প্রধান অতিথি তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই এই সরকারী খালটি শ্বশানের নামে বন্দোবস্ত প্রতিশ্র“তি দিয়ে যান। আজ তার দলের লোকই খালটি দখলে নিয়ে মাঝ চাষ করলেও তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না। বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।
খাল দখলের বিষয় অভিযুক্ত জাকারিয়ার বড় ভাই তালা উপজেলা বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফার কাছে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সরাসরি তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক, কোনোভাবেই অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের কোনো লোক আবেদন করলে তদন্ত পূর্বক ভুমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৩ অক্টোবর এই প্রতিবেদক উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ঐদিন বিকেলেই তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ঘটনা স্থলে পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে বলেন, আগামী সপ্তাহে জমির কাগজপত্র যাচাই-বাছাই করে বিহিত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালা মির্জাপুর হিন্দুদের প্রতিমা বিসর্জনের খাল বিএনপি নেতার দখলে

আপডেট সময় : 07:49:32 pm, Saturday, 18 October 2025