সাতক্ষীরা 3:44 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ডিডি বি মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২৫ জাঁকজমক আয়োজনে উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:54:07 pm, Monday, 13 January 2025 241 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর – ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডি বি ইউনাইটেড বালিকা বিদ্যালয়ে ১৩ জানুয়ারী সোমবার দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২৫’ আয়োজন করা হয়। ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিশেষ আলোচনা সভায় ডি বি ইউনাইটেড বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য এবং দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম ফিতা কেটে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য- জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতার অংশগ্রহণে গণআন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরশাসনের পতন ঘটেছে। আগামীতে যেন আর কোন সংগঠন বা গোষ্ঠী অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান করেন তিনি। 

ক্রীড়া ও সাংস্কৃতিক মন্ত্রাণালয়ের দিকনির্দেশনা মোতাবেক ডি বি ইউনাইটেড বালিকা বিদ্যালয়ে গজল,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নিত্যানুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। বাংলার ইতিহাস ও বিলুপ্ত প্রায় ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কয়েকটি স্টল স্থাপন করেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। নকশী কাঁথা, হাতে বোনা কাপড়, পিতলের তৈজসপত্র, বৃটিশ আমলের মুদ্রা, হারিয়ে যাওয়া পিতলের টেমি ও হারিকেন, হস্তশিল্পের নানা কারুকাজ, বিগত দিনে সংবাদ প্রকাশ ও বিনোদনের অন্যতম মাধ্যম রেডিও, অতীতে গ্রামবাংলায় অতিথি আপ্যায়নের বাস্তবতা, সর্বপরি প্রখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার গানের মাঝে হারিয়ে যাওয়া সেই কফি হাউজের সাদৃশ্যতা উপস্থাপন। তারুণ্যের উৎসবে এমন পুলকিত আয়োজন প্রদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূয়সি প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বি ডি এফ প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক,  যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকালের প্রতিনিধি এমএ মাজেদ ও বিশেষ প্রতিনিধি মো: শামীম রেজা রাজু, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও  উপস্থিত ছিলেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবীন্দ্র কুমার কর্মকার, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রাণী সাহা, কনক কুমার ঘোষ, অনুবর্তী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক (শরীরিক শিক্ষা) খালেদা খাতুন, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার প্রমূখ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

ডিডি বি মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২৫ জাঁকজমক আয়োজনে উদযাপন

আপডেট সময় : 07:54:07 pm, Monday, 13 January 2025