সাতক্ষীরা 11:07 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:02 pm, Friday, 1 August 2025 310 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: রিমঝিম শ্রাবণের সুরেলা বিকেলে আবৃত্তি, কবিতা ও গানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা, শক্তিমান আবৃত্তিকার ও গল্পকার মনিরুজ্জামান ছোট্টুর জন্মদিন। বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন এই গুণীজন।

শুক্রবার (০১ আগস্ট) বৃষ্টিস্নাত বিকেল ৪টায় সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পৃষ্ঠপোষকতায় ম্যানগ্রোভ সভাঘরে চিত্রকর পূর্ণ দেব পাল ও তাঁর শিষ্যদের আঁকা চিত্র প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে মনিরুজ্জামান ছট্টুর জন্মদিনের মূল অনুষ্ঠান চলে রাত সাড়ে ৮ টা পর্যন্ত।

সব্যসাচী আবৃত্তি সংসদের সদস্য কাজী তাহিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে কবি ও গল্পকার মনিরুজ্জামান ছোট্টুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্মৃতিচারণ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রবীন্দ্র গবেষক আব্দুল হামিদ, কবি শুভ্র আহমেদ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, কবি সম তুহিন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবি নুরুজ্জামান সাহেব, চিত্রকর পূর্ণ দেব পাল, সব্যসাচীর সদস্য মৃন্ময়ী মৃন্ময়ী মন্ডল, ব্যাংকার শাওলী নাজনীন, আবৃত্তিকার স্বপ্না চক্রবর্তী, বন্ধু নাজমুল হক পল্টু, ইউনুছ আলী প্রমুখ।

মর্নিং সান স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন, ‘এমন গুণীজনের জন্মদিন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এস এম তুহিন, বাবু ভাই এবং মনিরুজ্জামান মুন্না ভাইয়ের সহায়তা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।’ তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বপ্না চক্রবর্তীসহ সব্যসাচী আবৃত্তি সংসদের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টুর সহধর্মিনী আফরোজা খাতুন লাভলী, বোন নাজমা বেগম, মেয়ে তামান্না নাজনীন তন্বী, জামাতা মাহমুদ চৌধুরী, মর্নিং সান স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজলের সহধর্মিনী সানজিদা সুলতানা, গাজী হাবিব, মনিরুজ্জামান মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা ফুল, শুভেচ্ছা বার্তা ও কবিতার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

এছাড়া জন্মদিন উৎসবে সব্যসাচী আবৃত্তি সংসদের শিক্ষার্থী, মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং জেলার কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া চিত্র শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু

আপডেট সময় : 11:46:02 pm, Friday, 1 August 2025