সাতক্ষীরা 10:29 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:54:14 pm, Thursday, 17 July 2025 156 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: গোপালগঞ্জে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্যা, অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান, ছাত্র সংসদের প্রতিনিধি এ এইচ রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে সকালে শহরের খুলনা রোড মোড়ের শহিদ আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন এবং ছাত্রদের ন্যায্য অধিকারের পক্ষে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

আপডেট সময় : 04:54:14 pm, Thursday, 17 July 2025