চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ উপস্থিতে শাল্যে সুফিয়া খাতুনের জানাজা সম্পন্ন
- আপডেট সময় : 11:07:41 pm, Tuesday, 3 March 2026 180 300 বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম :সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে গ্রামের ইব্রাহিম সানার বড়ো বোন সুফিয়া খাতুন (৫২) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১০ টার সময় শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ জানাযা সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের কারণে এবং চিকিৎসা সত্ত্বেও শেষ পর্যন্ত জীবন বাঁচাতে পারেননি।
জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, হাফেজ রফিকুল ইসলাম, মাওঃ আব্দুল ওয়াহেদ, এবং শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ অহিদুজ্জামান। তারা মরহুমার জীবনের সৎকর্ম ও ধর্মীয় অবদান নিয়ে আলোকপাত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমার ওসিয়াত মোতাবেক জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা শহিদুজ্জামান শহিদ।
জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


























