সাতক্ষীরা 2:54 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

চর বনায়নের ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:56:20 pm, Saturday, 18 October 2025 210 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি:গলঘেশিয়া নদীর দখলকৃত চর উন্মুক্ত করে সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে চর বনায়নের ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার আরএস ১ খতিয়ানভুক্ত ৪৫৫৫ দাগের (নদী শ্রেণিভুক্ত) গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

পরিদর্শনকালে ইউএনও অনুজা মণ্ডল স্থানীয় জনগণের নিকট থেকে নদী দখল, বালু ব্যবসা এবং পরিবেশ ধ্বংসের নানা অভিযোগ শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে বালু ব্যবসায়ীদের চলতি অক্টোবর মাসের মধ্যে সকল বালু ব্যবসার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠনের মাধ্যমে সেখানে পরিবেশ সহনশীল বৃক্ষ রোপনের মাধ্যমে আগামী নভেম্বর মাস থেকে স্থানটিতে চর বনায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।

তার এই জনহিতকর ও পরিবেশবান্ধব সিদ্ধান্তে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা জানান। তারা বলেন, “ইউএনও মহোদয়ার এই উদ্যোগে যেমন দখলমুক্ত হবে নদী, তেমনি গড়ে উঠবে একটি সবুজ পরিবেশ। এতে নদীর নাব্যতা রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।”

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অংশটি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি— ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া, মনিরুল ইসলাম গাজীসহ কয়েকজন অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা নদীতে জিও ব্যাগ ফেলে নাব্যতা হ্রাস, স্বাভাবিক প্রবাহে বাধা এবং স্থাপনা নির্মাণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিলেন।

ইউএনও অনুজা মণ্ডলের এই দ্রুত পদক্ষেপে নদী দখলমুক্ত ও পরিবেশ সংরক্ষণে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

চর বনায়নের ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন কালিগঞ্জের ইউএনও অনুজা মণ্ডল

আপডেট সময় : 07:56:20 pm, Saturday, 18 October 2025