কুশুলিয়ায় এলজিইডির আওতায় সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন
- আপডেট সময় : 11:31:55 pm, Monday, 29 September 2025 179 300 বার পড়া হয়েছে

মো: আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এলজিইডির গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ সড়কের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, ছাত্র প্রতিনিধি মারুফ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসীরা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। ঢালাই কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।





























