সাতক্ষীরা 12:26 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:14:26 pm, Wednesday, 26 March 2025 149 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ দিন (বুধবার, ২৬শে মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সোহরাওয়ার্দী পার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন অধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী সংস্থা ও সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও চিত্রংকন এর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ আকরাম হুসাইন। গীতা থেকে পাঠ করেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক। অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ প্যারেড মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড্ডয়ন করেন। এরপরে প্যারেড পরিদর্শন কুচকাওয়াজ উপভোগ করেণ অতিথিবৃন্দ। উপজেলা পরিষদ মাঠে সুসজ্জিত প্যান্ডেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে যুব উন্নমন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক আমির হামজা প্রমুখ। 

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন। উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামন করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট সময় : 05:14:26 pm, Wednesday, 26 March 2025