সাতক্ষীরা 2:24 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে বিএনপির ভোটে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অনুপ্রবেশের অভিযোগ উঠেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:05:07 am, Sunday, 3 August 2025 238 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের ভোটার তালিকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই ইউনিয়নের কৃষ্ণনগরে ১,২৯৯ এবং বিষ্ণুপুরে ১,৬৯০ জনকে সার্চ কমিটির মাধ্যমে সদস্য নবায়ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এদের ভোটেই ইউনিয়ন দুটির ১৮টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিএনপির একাধিক ত্যাগী নেতা অভিযোগ করেন, ভোটার তালিকা নবায়নের সময় গ্রুপিংয়ের সুযোগ নিয়ে প্রায় ২৫–৩০% আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পরিচিত নেতাকর্মী ভোটার হয়েছেন। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শফিউদ্দিন সবুজ বলেন, ৫নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী শেখ রাসেল স্মৃতি সংঘের সাবেক সভাপতি ছিলেন, অথচ এখন বিএনপির ভোটে লড়ছেন।’

কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর বলেন ‘চিহ্নিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন এখানে প্রার্থী ও ভোটার হয়েছেন—এটা খুবই লজ্জাজনক।’

৫নং ওয়ার্ডের সেক্রেটারি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করা মুনসুর আলী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাফিয়া পর্যন্ত বিএনপির ভোট চাচ্ছেন—আমরা তাহলে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব?’

আরও কয়েকজন ত্যাগী নেতা–কর্মীর অভিযোগ, দলের দুঃসময়ে নির্যাতিত হয়ে পালিয়ে বেড়িয়েছি; অথচ এখন যারা আওয়ামী লীগের দোসর, তারাই ভোটার তালিকায় জায়গা পাচ্ছে। এটি দলের জন্য ভয়াবহ বার্তা।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান সার্চ কমিটির সদস্য আল মাহমুদ ছোট্রু অনুপ্রবেশের সত্যতা স্বীকার করে বলেন আমি পরবর্তিতে দায়িত্বে আসতে পারলে ত্যাগীদেরকে সামনে নিয়ে আসবো। দলিয় গ্রুপিংয়ের ফলে এমন সুযোগ হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা–৪ আসনের সার্চ কমিটির প্রধান তাজকিন আহম্মেদ চিশতি বলেন, কোনোভাবেই অন্যদল থেকে ভোটার তালিকায় ঢোকার সুযোগ নেই। যদি কেউ অনুপ্রবেশের প্রমাণ দিতে পারে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নেতারা মনে করছেন, ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে বহিরাগতদের প্রভাব বাড়লে দল ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে বিএনপির ভোটে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অনুপ্রবেশের অভিযোগ উঠেছে

আপডেট সময় : 11:05:07 am, Sunday, 3 August 2025