সাতক্ষীরা 11:07 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের হানা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:18:12 pm, Wednesday, 7 May 2025 171 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অসুস্থতার সুযোগে দুর্ধর্ষ চোরচক্র রাতের অন্ধকারে ঘরে হানা দিয়ে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, বাড়ির মালিক মাওলানা শাহাবাজ আলী শেখ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় বাড়িতে ছিলেন তাঁর ছেলে মেহেদী হাসান শিমুল ও পুত্রবধূ। তাঁরা বাবার কক্ষ তালাবদ্ধ রেখে পাশের কক্ষে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমিয়ে পড়েন।
বুধবার(৭ মে) ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতেই তাঁদের চোখে পড়ে চাঞ্চল্যকর দৃশ্য। ঘরের জামাকাপড় আঙ্গিনায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাদের বাবার শয়নকক্ষে গিয়ে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো ভাংচুর করা-জামাকাপড় ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়ানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, চোরচক্র পরিকল্পিতভাবে বাড়ির মালিকের অসুস্থতার সুযোগ নিয়েছে। ধারণা করা হচ্ছে, চেতনানাশক প্রয়োগ করে বাড়ির সদস্যদের অচেতন করে তারা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে এবং জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে চলে যায়।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের হানা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা লুট

আপডেট সময় : 10:18:12 pm, Wednesday, 7 May 2025