সাতক্ষীরা 10:39 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:50:54 pm, Wednesday, 17 September 2025 158 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে মনির, কালিগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “চিকিৎসা জনগণের মৌলিক অধিকার, এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অতীতের শাসকরা জনগণকে সঠিক সেবা না দিয়ে শোষণ করেছে। রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় স্বাস্থ্যখাতসহ সবখানেই অনিয়ম ও দুর্নীতি বেড়েছে।” তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালের বেহাল অবস্থা আজ কারও অজানা নয়। অল্প কয়েকজন দুর্নীতিবাজ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করে লাভবান হচ্ছে। অথচ দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ ও দক্ষ মানুষের।

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে শিক্ষা, চিকিৎসা, কাবিখা-কাবিটার অর্থের পূর্ণ ব্যবহার সহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। শোষণ বঞ্চনা মুক্ত সমাজ বিনির্মানে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক।

গ্রামীণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পে চিকিৎসা গ্রহণের জন্য ব্যাপক সাড়া দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : 08:50:54 pm, Wednesday, 17 September 2025