সাতক্ষীরা 10:30 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে পথসভা ও গণ-সংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:02 pm, Saturday, 3 May 2025 168 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামী ১০ মে(শনিবার) উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে কর্মী সম্মেলন উপলক্ষে পথসভা ও গণ-সংযোগ করেছে জামায়াত নেতৃবৃন্দ।
শনিবার(৩ মে) বিকাল ৫টায় কালিগঞ্জের ফুলতলা মোড়ে উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় আগামী ১০ মে(শনিবার) সকাল ৯টায় মহিলা এবং বিকাল ৩টায় পুরুষ কর্মী সম্মেলন সফল করার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান এবং সর্বসাধারণকে জনসভায় উপস্থিত থেকে দেশ ও জনগনের কল্যাণে জামায়াতে ইসলামীকে সামনে এগিয়ে যেতে সহযোগীতার আহবান জানান।

সভা শেষে উপস্থিত নেতা কর্মীদের মধ্য থেকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্য আগামী শনিবারের কর্মী সমাবেশ সফল করতে উপজেলা পেশাজীবি বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ৩ টি দলে বিভক্ত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কের জনসাধারণ, ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানদের সাথে গণ-সংযোগ ও কর্মী সম্মেলনের বার্তা পৌছে দেন। কর্মী সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।

বিশেষ অতিথি হিসেবে তুই তো থাকবেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদেশ আব্দুল খালেক, সাবেক সাতক্ষীরা জেলা জামাতের আমির মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি ও জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে পথসভা ও গণ-সংযোগ

আপডেট সময় : 08:23:02 pm, Saturday, 3 May 2025