সাতক্ষীরা 11:11 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:10:39 pm, Sunday, 14 September 2025 149 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জগবাড়িয়া খাল সংলগ্ন নেংগীর বিলে মিশ্রচাষের ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী ঘের মালিক শহিদ মোড়লের মাধ্যমে খবর পান তার ঘেরে মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ৪ বিঘা জমিতে ধানের সাথে মিশ্রচাষকৃত ভাংগাল, ভেটকি, তেলাপিয়া ও চিংড়িসহ সব মাছ মরে গেছে।

তার অভিযোগ, জমি-জায়গা সংক্রান্ত শত্রুতার জেরে তার শালা শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলাম ও শাহাদাৎ হোসেন এবং শাহাদাতের ছেলে ফজলুল হক বাবু এ নাশকতা ঘটাতে পারে।

পাশ্ববর্তী ঘের মালিক শাজাহান কবির জানান, তিনি দীর্ঘদিন ধরে এ বিলে ঘের করে আসছেন। কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। প্রায় ৭-৮ মাস আগে জমি নিয়ে বিরোধের পর ইসমাইলের ঘেরে এটি দ্বিতীয় দফায় বিষ প্রয়োগ হলো। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ও তার ছেলে বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে তাদের কোনো শত্রুতা নেই। কেন এমন অভিযোগ আনা হয়েছে তা তারা জানেন না। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খোঁজ নেবেন বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় : 11:10:39 pm, Sunday, 14 September 2025