সাতক্ষীরা 3:24 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:31:56 pm, Sunday, 5 April 2026 181 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ আতিকুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার দমদম এলাকার বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আতিকুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে বলে জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদী হয়ে রবিবার (৫ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে মাদক চোরাচালানের প্রবণতা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ীরা চাপে রয়েছে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:

আপডেট সময় : 07:31:56 pm, Sunday, 5 April 2026