সাতক্ষীরা 12:05 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক, কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:12:02 pm, Tuesday, 16 September 2025 194 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে মনির, কালিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর নিবাসী মো. হযরত আলীর ছেলে মো. রাইসুল ইসলাম (৩২) দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার সকালে বোলাডাঙ্গা এলাকার মো. ফারুক হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬) রাইসুলের বাড়ি থেকে ইয়াবা কিনে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ইয়াবা কেনার কথা স্বীকার করে।

এসময় স্থানীয়রা রাইসুলকেও আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাইসুল ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারায় রাইসুল ইসলামকে এক বছর এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলমকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে রায় প্রদান করেন।

আটককৃতদের কারাভোগের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক, কারাদণ্ড

আপডেট সময় : 11:12:02 pm, Tuesday, 16 September 2025