কালিগঞ্জে অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট ও জরিমানা আদায়
- আপডেট সময় : 08:47:16 pm, Sunday, 25 May 2025 202 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত ৪৫ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট ও দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার(২৫ মে) সকালে কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ উপজেলার তারালি ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে চিংড়ি ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ আবদুর রহিম এর বাড়িতে অভিযান পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত ৪৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করে এবং তাদের দুই জনকে অপদ্রব্য পুশ করার দায়ে ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। পরে জব্দকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা কালে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন মৎস্য সম্পদ রক্ষা ও নিরাপদ চিংড়ি বাজারজাত নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় টেকনিক্যাল অফিসার নিশান মিত্র, মৎস্য অফিসের মনিরুজ্জামান, সুমন কুমার ঢালী সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।





























