সাতক্ষীরা 10:41 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টায় সন্ধান মেলেনি বৃদ্ধা পিয়ার আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:49:16 pm, Friday, 31 July 2026 87 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে পরিবারের অজান্তে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পিয়ার আলী গাজী (৮৪) নামক এক বৃদ্ধার ২৪ ঘন্টায় ও সন্ধান মেলেনি।

নিখোঁজ পিয়ার আলী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর পুত্র। বৃহস্পতিবার( ৩০ জুলাই) বেলা আনুমানিক ২ টার দিকে পরিবারের অজান্তে চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে গিয়ে খুঁজে না পাওয়ায় পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে জানায়।

এরপর গতকাল বিকাল হতে রাত পর্যন্ত পরিবার ও গ্রামবাসী ছাড়াও বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্য, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছাড়াও স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা রাতভর তল্লাশি চালিয়েও কোন সন্ধান মেলেনি বলে নিখোঁজ বৃদ্ধা পিয়ার আলীর পুত্র আব্দুস সবুর আমাদের কণ্ঠকে জানান।

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল এখনো পর্যন্ত সীমান্তবর্তী কালিন্দী নদীতে উদ্ধার প্রচেষ্টায় ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের ধারণা অপ্রকৃতস্থ বৃদ্ধা পিয়ার আলী নদীতে নেমে মাছ ধরার সময় কুমিরের শিকারে পরিণত হওয়া অথবা হৃদযন্ত্র আক্রান্ত হয়ে নদীর স্রোতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে নিখোঁজের সন্ধান না মেলা পর্যন্ত সঠিক করে কারণ অনুসন্ধান করা সম্ভব হযনি। তবে নিখোঁজের পর থেকে পরিবার ও গ্রামবাসী সন্ধান পাওয়ার আশায় আপ্রাণ তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে। এ প্রসঙ্গে নিখোঁজ পিয়ার আলীর পুত্র আব্দুস সবুর আমাদের কন্ঠকে জানান আব্বার বয়স এবং অপ্রকৃতস্থ হওয়ায় যাতে করে নদীতে মাছ ধরতে না যেতে পারে সেজন্য তাকে সবসময় চোখে চোখে রাখা হতো। গতকাল কিভাবে পরিবারের অজান্তে নদীতে গেল বিষয়টি আমাদের জানা ছিল না। বাড়িতে না দেখতে পেয়ে এরপর থেকেই খোঁজ করে জানতে পারি নদীতে মাছ ধরতে গিয়েছিল এরপর থেকে আমরা তার খোঁজে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টায় সন্ধান মেলেনি বৃদ্ধা পিয়ার আলী

আপডেট সময় : 09:49:16 pm, Friday, 31 July 2026