সাতক্ষীরা 3:21 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসংযোগ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:07:11 pm, Friday, 12 December 2025 171 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন।

তফসিল ঘোষণার পূর্ব থেকেই তিনি কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও জনসভায় অংশ নিয়ে মাঠে ছিলেন। নির্বাচন কমিশন ১১ ডিসেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করার পর পরই তিনি আনুষ্ঠানিকভাবে জনসংযোগে নেমে পড়েন।

১২ ডিসেম্বর শুক্রবার (জুম্মার দিন) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পারুলগাছা ফুটবল মাঠ থেকে জনসংযোগ শুরু করেন। পরে হাজীর মোড়, রুস্তম আলী হাইস্কুল, খ্রিস্টান মিশন, ঋষিপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং পথচারীদের কাছে দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান খা, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসংযোগ শুরু

আপডেট সময় : 06:07:11 pm, Friday, 12 December 2025