সাতক্ষীরা 3:17 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:13:42 pm, Thursday, 23 October 2025 157 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এসকে এম মনির, কালিগঞ্জ (সাতক্ষীরা):সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে মাদক ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “মাদক ও মানব পাচার একটি সামাজিক ব্যাধি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সমাজ থেকে এসব অনৈতিক কর্মকাণ্ড নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মিজানুর রহমান বলেন, “মাদক ব্যবসায়ী বা মানব পাচারে জড়িত কারও নাম-ঠিকানা জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে আছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলী বাক্স গাইন, বর্তমান সভাপতি আল মাহমুদ ছটু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, বাজার ইউনিটের সভাপতি ডা. ওয়ালিদ মুহতারাম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পরিবার, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে মাদক ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 07:13:42 pm, Thursday, 23 October 2025