সাতক্ষীরা 5:04 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কালিগঞ্জ ও আশাশুনি বিএনপির ১২শ নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:02:14 pm, Tuesday, 23 December 2025 109 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : লিডার আসছে, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ আর উদ্দীপনার ঢেউ। দলের এই শীর্ষ নেতাকে যথাযোগ্য সম্মান ও বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বরণ করে নিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে বরণ করতে এবং সংবর্ধনা দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নেতৃত্বে আশাশুনির আনুলিয়া, আশাশুনি, বড়দল, বুধহাটা, দরগাপুর, কাদাকাটি, খাজরা, কুল্যা, প্রতাপনগর, শোভনালী এবং শ্রীউলা এবং কালিগঞ্জ উপজেলার ভারা সিমলা, বিষ্ণুপুর, চম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, কুশলিয়া, মথুরেশপুর, মৌতলা, নলতা, রতনপুর, তারালী ইউনিয়ন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বড় একটি বহর। এ বহরে ১২০০ নেতা-কর্মী যোগ দিবেন। ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় কালিগঞ্জ ও আশাশুনি থেকে বিএনপির নেতা-কর্মীদের এই বহর রওনা হবে।

এব্যাপারে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র ও সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির সোসাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান সাংবাদিকদের জানান, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবে। তাকে বরণ করতে কালিগঞ্জ ও আশাশুনি থেকে ১০ টি বাস, ১০টি মাইক্রোবাস প্রস্তুত করা হয়েছে। এছাড়া পরিবহণ সংকটের কারণে ১০ টির বেশি প্রাইভেট গাড়ি যাবে ওই বহরে। মঙ্গলবার রাত ৮টার সময় আশাশুনি এবং কালিগঞ্জ থেকে রওনা হয়ে সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক বিসিক এলাকায় মিলিত হয়ে বড় বহরটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
কাজী সাজেদুর রহমান আরো জানান, ইতোমধ্যে মঙ্গলবার সকালে আশাশুনির প্রতাপতনগর থেকে শতাধিক নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় কাজী আলাউদ্দীনের নেতৃত্বে বড় বহর রওনা হবে। এর মধ্যে আমার নিজস্ব তত্বাবধানে ৪০০ নেতা-কর্মীর থাকা-খাওয়ার জন্য রূপগঞ্জে আমার ফেক্টরীর সাথে গেস্টহাউজ প্রস্তুত করা হয়েছে। যেহেতু একদিন আগে থেকে দলীয় নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করবেন তাই তাদের জন্য আলাদা ব্যবস্থা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে সাতক্ষীরা সহ দেশবাসীদের কাছে দোয়া কামনা করেছেন কাজী সাজেদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কালিগঞ্জ ও আশাশুনি বিএনপির ১২শ নেতৃবৃন্দ

আপডেট সময় : 10:02:14 pm, Tuesday, 23 December 2025