সাতক্ষীরা 1:56 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনির বুড়িয়ায় ডিসিআরকৃত জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:06:29 pm, Friday, 19 December 2025 148 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি প্রতিনিধি:শাশুনি উপজেলার বুড়িয়া মৌজায় ডিসিআর নেওয়া জমিতে আবাদকৃত আধাপাকা ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ডিসিআর গ্রহীতাদের পক্ষে জরিনা খাতুন বাদী হয়ে আশাশুনি থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফকরাবাদ গ্রামের মৃত আঃ রশিদ সরদারের স্ত্রী জরিনা খাতুন বুড়িয়া গ্রামের রহিম গাজীর ছেলে রাসেল গাজী, মৃত মগর গাজীর ছেলে রহিম গাজী, বড়দল গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে সেলিম গাজী, ফকরাবাদ গ্রামের মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে বিবাদী করে অভিযোগ করেন।

বাদী অভিযোগে উল্লেখ করেন, তিনি ও তার জামাতা আব্দুল্লাহ মোল্যা ১৯৯৪ সাল থেকে বুড়িয়া মৌজায় ৪ বিঘা ১৫ শতক জমি ডিসিআরের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও তারা উক্ত জমিতে আমন ধান রোপণ করেন। তবে বিবাদীরা ওই জমি অন্যায়ভাবে জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, ধান আধাপাকা অবস্থায় ১৮ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ২ বিঘা জমির আধাপাকা ধান কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পরদিন শুক্রবার সকালে বাদীর জামাতা জমিতে গিয়ে ধান না পেয়ে ১নং বিবাদী রাসেল গাজীকে জমির আশপাশে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি জানতে চাইলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করে জানান, তিনি ২ বিঘা জমির ধান কেটে নিয়েছেন এবং বাকি ধানও কেটে নেবেন। এ সময় বাধা দিলে খুন, জখম ও লাশ গুমের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনির বুড়িয়ায় ডিসিআরকৃত জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : 08:06:29 pm, Friday, 19 December 2025