আশাশুনির বড়দলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : 08:47:06 pm, Tuesday, 16 September 2025 229 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালডাঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের সাফ কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবপ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক।
যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বাক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আাতাউর রহমান। এসময় বড়দল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিকান্দার আলী,বায়তুলমাল সম্পাদক মোঃ সোহরাব হোসেন,সমাজকল্যাণ সম্পাদক আঃ গফুর,শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ হাবিবুর রহমান,বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মারুফ বিল্লাহ,উলামা বিভাগীয় দায়িত্বশীল হাফেজ রুহুল আমিন সহ ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























