সাতক্ষীরা 12:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনির কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:59:30 pm, Monday, 20 January 2025 363 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের মর্গে জন্য পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়, এসআই মাহবুবুর রহমান, এসআই তরিকুল ইসলাম, এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে গত বছর ৯ জুন গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের ছেলে কলেজ শিক্ষার্থী মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালো মেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়।

এবিষয় নিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু তারপরও মুস্তাকিম কারিগরের মৃত্যু রহস্যের সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামী করা হয় নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে। আদালত মামলাটি তদন্তের জন্য এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আশাশুনির কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

আপডেট সময় : 09:59:30 pm, Monday, 20 January 2025