আশাশুনিতে সড়ক দুর্ঘটনা, পুলিশ হেফাজতে দুই যানবাহন
- আপডেট সময় : 11:34:22 pm, Wednesday, 4 March 2026 235 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে আশাশুনি উপজেলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে কালিগঞ্জের মৌতলা এলাকায় ব্যাটারি ও ব্যাটারির পানি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-১৩-৭২০৩) যাওয়ার পথে চাপড়ায় মরহুম হান্নান মেম্বরের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় পিকআপে থাকা মালামালের মালিক মৌতলা গ্রামের শেখ আবুবক্কার (৭৫) ও তার ছেলে শেখ শামিম হোসেন রক্তাক্ত জখম হন। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর দুই যানবাহনের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ও পাওয়ার টিলার থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চালকদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ





























